© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় নিরাপত্তা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

শেয়ার করুন:
জাতীয় নিরাপত্তা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ এএম | ০৭ মে, ২০২৫

<div><div>ভারতের হামলার পর সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানম...

ভারতের হামলার পর সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক আহ্বান করেছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভিকে জানান, বৈঠকটি বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, ভারতের সামরিক হামলার জবাব এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের হামলার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী কড়া হুঁশিয়ারি দিয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে।”

এদিকে, দুটি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএম/টিএ

মন্তব্য করুন