© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঠাকুরগাঁও সীমান্তে ভারতের ভেতরে ৪ বাংলাদেশি আটক

শেয়ার করুন:
ঠাকুরগাঁও সীমান্তে ভারতের ভেতরে ৪ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ০৭ মে, ২০২৫
ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের সীমান্তের ভেতরে এই ঘটনা ঘটে।

আটকৃতরা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা যায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল সীমান্তে টহলের সময় অবৈধভাবে প্রবেশকারী চার বাংলাদেশিকে আটক করে। তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ‘আমরা ইতিমধ্যেই ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। দুপুরের মধ্যে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তারা কোন দেশের নাগরিক। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।’

তিনি আরো জানান, ‘ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।’

আরআর/টিএ

মন্তব্য করুন