© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশাল বিআরটিএতে দুদক, অভিযানে দালাল আটক

শেয়ার করুন:
বরিশাল বিআরটিএতে দুদক, অভিযানে দালাল আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ পিএম | ০৭ মে, ২০২৫
বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া।

আটক দালালের নাম সঞ্জীব কুমার দাস (৪৪)। সে বরিশাল নগরের ৮ নং ওয়ার্ড দপ্তরখানা এলাকার বাসিন্দা।

বুধবার (৭ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।

রাজকুমার সাহা জানান, ‘দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন আটককৃত দালাল। এ সময় তাকে হাতেনাতে তারা আটক করেন।’ এক প্রশ্নের জবাবে এই দুদক কর্মকর্তা জানান, এর সঙ্গে এই অফিসের কারো সংশ্লিষ্টতা আছে কিনা তার খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

আরআর/টিএ

মন্তব্য করুন