© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিল ছিনতাইকারীরা

শেয়ার করুন:
রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ফেলে দিল ছিনতাইকারীরা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ পিএম | ০৭ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ এক শিক্...

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ এক শিক্ষার্থীকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন।মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

ওই শিক্ষার্থীর নাম আফতাব আহমেদ আবির (২০)। তিনি উত্তরা ইউনাইটেড কলেজে থেকে ইন্টারমেডিয়েট পাস করেছেন। ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
 
আহত শিক্ষার্থীর বাবা আলাউদ্দিন আল আজাদ জানান, আবির দক্ষিণখানের আশকোনার বাসা থেকে গোপীবাগ তার নানা ও চাচাদের বাসায় আসছিলেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে কমলাপুর থেকে ট্রেনের ছাদে বিমানবন্দর রেলস্টেশনে যাওয়ার পথে ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় ৩-৪ জন ছিনতাইকারী আবিরকে মারধর করে তার কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে পথচারীরা উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন আহত এই শিক্ষার্থী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহতের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। বর্তমানে দক্ষিণখান আশকোনা এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকেন।

এমআর/টিএ


মন্তব্য করুন