বিআরটিএ অফিস থেকে হকিস্টিক উদ্ধার করেছে দুদক
ছবি : সংগৃহীত
০৮:০২ পিএম | ০৭ মে, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্ত
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিআরটিএ’র অফিসের মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের কক্ষের আলমারি থেকে ব্যাংকের চেকের পাতা, মোবাইল ফোন ও হকিস্টিকের উপস্থিতি পায় দুদক।বুধবার (৭ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেট বিআরটিএ এর অফিসে চলা অভিযানে নেতৃত্ব দেন দুদকের সিলেট অফিসের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন।
দুদক সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন থেকে সিলেট বিআরটিএ অফিসের কার্যক্রম, ঘুষ, দুর্নীতি সংক্রান্ত বিষয়ে দুদকের কাছে অভিযোগ করে আসছিলেন ভুক্তভোগীরা। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার সিলেট বিআরটিএতে সরেজমিনে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের কক্ষ থেকে একটি হকিস্টিক, পাঁচটি খালি চেকের পাতা ও তিনটি মোবাইল পায় দুদক।
দুদকের সিলেট অফিসের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, দীর্ঘদিন থেকে আমাদের কাছে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। আজ আমরা দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালাই। অভিযানে বেশ কিছু বিষয়ে আমরা সত্যতা পাই। তিনটি মোবাইল, ৫টি খালি চেকের পাতা ও একটি হকিস্টিক পাই। টাকা না দিলে হকিস্টিক দিয়ে নির্যাতনের অভিযোগ ছিল এখানকার মোটরযান পরিদর্শকের বিরুদ্ধে। আমরা সেই মোটরযান পরিদর্শকের কক্ষ থেকে হকিস্টিক পেয়েছি। পরে মোবাইল ও অন্যান্য জিনিসপত্র সিলেট বিআরটিএ এর পরিচালকের জিম্মায় দিয়েছি। আমরা বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এমআর/টিএ