© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমনা বটমূলে বোমা হামলা : মঙ্গলবার জানা যাবে মামলার রায়

শেয়ার করুন:
রমনা বটমূলে বোমা হামলা : মঙ্গলবার জানা যাবে মামলার রায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ পিএম | ০৮ মে, ২০২৫

<div><div>২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আ...

২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা, তা আগামী মঙ্গলবার (১৩ মে) জানা যাবে।

আজ বৃহস্পতিবার (৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়।

আদালত জানিয়েছেন, রায় পড়া শেষ হবে আগামী মঙ্গলবার। ওইদিন আসামিদের সাজা বহাল থাকবে কিনা, জানাবেন আদালত।

এর আগে, ২০১৪ সালের ২৩ জুন বহুল আলোচিত এ মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনের ফাঁসি এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন এবং আহত হন অনেকে।

এসএম/টিএ

মন্তব্য করুন