© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় ঈদুল আজহায় বসছে ২১টি পশুর হাট

শেয়ার করুন:
ঢাকায় ঈদুল আজহায় বসছে ২১টি পশুর হাট
Times Mojo Desk
০৬:৪৫ পিএম | ০৮ মে, ২০২৫

<div>আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২১টি ক...

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২১টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ১৯টি হবে অস্থায়ী এবং দুটি স্থায়ী হাট হচ্ছে গাবতলী ও সারুলিয়া।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯টি অস্থায়ী হাট বসানো হবে। হাটগুলো ঈদের দিনসহ মোট পাঁচ দিন চালু থাকবে।

ডিএসসিসি’র ১১টি হাটের মধ্যে আফতাবনগর ও মেরাদিয়া হাট আইনগত জটিলতার কারণে স্থগিত করা হয়েছে। বাকি ৯টি হাটের ইজারার মূল্য কোটি টাকার উপরে নির্ধারিত হয়েছে। এর মধ্যে ধোলাইখাল ট্রাক টার্মিনালের হাটের ইজারা মূল্য প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা এবং সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন হাটের মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।

অন্যদিকে, ডিএনসিসির আওতায় মিরপুর, মোহাম্মদপুর, খিলক্ষেত ও উত্তরা এলাকাসহ মোট ১০টি হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে দিয়াবাড়ি এলাকার হাটের ইজারা মূল্য সর্বোচ্চ ৮ কোটি ৯০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ইজারা পাওয়া প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত কর, ভ্যাট, আয়কর ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ফি পরিশোধ করতে হবে। প্রথম পর্যায়ে দরপত্র জমার শেষ দিন ১৫ মে, দ্বিতীয় পর্যায় ২৬ মে।

আরআর/এসএন

মন্তব্য করুন