© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পহেলগাম ইস্যুর তদন্তে পাকিস্তানের প্রস্তাবে এরদোগানের সমর্থন

শেয়ার করুন:
পহেলগাম ইস্যুর তদন্তে পাকিস্তানের প্রস্তাবে এরদোগানের সমর্থন

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৪ পিএম | ০৯ মে, ২০২৫

<div><div>পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের পক্ষে অ

পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন, ইসলামাবাদের পক্ষ থেকে প্রথম উত্থাপিত এই প্রস্তাবকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আঙ্কারা।

বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, আমরা উদ্বিগ্ন, কারণ এই সংঘাতে অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আমার কথা হয়েছে। জম্মু ও কাশ্মিরে জঘন্য সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তানের প্রস্তাবকে আমরা মূল্যবান বলে মনে করি।

‘আগুনে পেট্রোল ঢালারও কিছু লোক আছে। যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছানোর আগে সংলাপের পথ খোলার জন্য তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে’— এমন বার্তা-ও দেন এরদোগান।

আরএ/টিএ

মন্তব্য করুন