© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ পিএম | ০৯ মে, ২০২৫

<div style="text-align: justify; ">জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগামী ২৪ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ পরীক্ষা আগামী ৩১ মে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

শুক্রবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এফপি/টিএ

মন্তব্য করুন