© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তেজনা হ্রাস করব না, ভারতকে আঘাত পেতে হবে : পাকিস্তান

শেয়ার করুন:
উত্তেজনা হ্রাস করব না, ভারতকে আঘাত পেতে হবে : পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ০৯ মে, ২০২৫

<div style="text-align: justify; ">পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লে

পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের সঙ্গে তারা উত্তেজনা হ্রাস করবেন না। ভারত তাদের যে ক্ষতি করেছে সেটির জন্য তাদের পাল্টা জবাব পেতে হবে।

শুক্রবার (৯ মে) সংবাদ সম্মেলনে পাকিস্তানের এ সামরিক কর্মকর্তা বলেন, “আমরা উত্তেজনা হ্রাস করব না— ভারত আমাদের যে ক্ষতি করেছে, তাদের আঘাত পেতে হবে।”

গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বিভিন্ন জায়গায় মিসাইল হামলায় ভারত। তাদের এই হামলায় ৩৩ বেসামরিক মানুষ নিহত এবং ৬২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, “এটি হলো মূল্য যা আমরা দিয়েছি। প্রত্যেক ফোটা রক্ত সশস্ত্র বাহিনী এবং পাকিস্তানের মানুষের বিবেকে রয়েছে।”

ভারত হামলা চালানোর পর তাদের প্রতিহত করতে সঙ্গে সঙ্গে পাল্টা বিমান হামলা চালানো শুরু করে পাকিস্তানের বিমানবাহিনী। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যারমধ্যে অত্যাধুনিক রাফাল বিমানও রয়েছে। ভারত রাফাল বিমান হারিয়ে হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেন পাকিস্তানের এ সামরিক কর্মকর্তা।

এফপি/টিএ

মন্তব্য করুন