© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজ দেশের সংবাদমাধ্যমের অ্যাকসেস বন্ধ করল ভারত

শেয়ার করুন:
নিজ দেশের সংবাদমাধ্যমের অ্যাকসেস বন্ধ করল ভারত

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৪ এএম | ১০ মে, ২০২৫

<div><div style="text-align: justify; ">ভারতের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াইর’-এর ওয়েবসাইট

ভারতের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াইর’-এর ওয়েবসাইট ব্লক করেছে দেশটির সরকার।

শুক্রবার (৯ মে) নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

ওয়াইরবিবৃতিতে সংবাদমাধ্যমটি জানায়, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা লঙ্ঘন করে ভারতজুড়ে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভারতের বসবাসরতরা তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এরমধ্যে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে অসংখ্য ভুল তথ্য ও গুজব প্রচারের অভিযোগ উঠেছে। এর মধ্যেই ভারতীয় সরকার দ্য ওয়াইর-এর অ্যাকসেস বন্ধ করল।

ওয়েবসাইটের অ্যাকসেস বন্ধের নিন্দা জানিয়ে বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, দ্য ওয়াই-এর প্রিয় পাঠকবৃন্দ, সংবাদমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তার স্পষ্ট লঙ্ঘন করে, ভারত সরকার ভারতজুড়ে আমাদের অ্যাকসেস বন্ধ করেছে।

ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা বলছেন, ‘আইটি আইন, ২০০০-এর অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আমাদের ওয়েবসাইট ব্লক করা হয়েছে’। ভারতের এমন সংকটময় সময় এই ন্যাক্কারজনক সেন্সরশিপের প্রতিবাদ জানাচ্ছি।

আমরা পাঠকদের কাছে সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে পিছ পা হব না উল্লেখ করে এতে আরো বলা হয়, ‘আমরা এই স্বেচ্ছাচারী ও ব্যাখ্যাতীত পদক্ষেপকে চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নিচ্ছি। গত ১০ বছর ধরে আপনাদের সমর্থন নিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।

প্রত্যাশা করছি এই সময়ে আমাদের পাশে থাকবেন।’

আরএম

মন্তব্য করুন