© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিষিদ্ধ আওয়ামী লীগ, সবাইকে সতর্ক থাকার আহ্বান আসিফ মাহমুদের

শেয়ার করুন:
নিষিদ্ধ আওয়ামী লীগ, সবাইকে সতর্ক থাকার আহ্বান আসিফ মাহমুদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৯ এএম | ১১ মে, ২০২৫
দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমন ঘোষণার পরে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়াই অধিকতর গ্রহণযোগ্য ও স্থায়ী বন্দোবস্ত। আর তা করার জন্য ছাত্র-জনতার দাবি অনুযায়ী আইসিটি আইনে যাবতীয় সংশোধন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হওয়ার পর গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। তাই সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’

এর আগে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এই ঘোষণার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয়।

আরআর 

মন্তব্য করুন