টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে আগ্রহী ভারত

আগামী গ্রীষ্মে এ নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বিসিসিআই—এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ফাইনাল ভারতে হলে ইংল্যান্ডের সামার ক্রিকেট সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পাশাপাশি, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে আইসিসির জন্য লজিস্টিক ব্যবস্থাপনাও হতে পারে কঠিন।

সম্প্রতি কাশ্মীরে হামলার পর দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়েছে। এই উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগে স্থগিত করা হয়। আইপিএল বন্ধ করা হয় সাময়িক সময়ের জন্য।

এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনালই অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে—২০২১ সালে সাউদাম্পটনের রোজ বোল এবং ২০২৩ সালে ওভালে। এছাড়া, এই বছরের ফাইনাল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আগামী মাসে লর্ডসে অনুষ্ঠিত হবে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে জিম্বাবুয়েতে আইসিসির চিফ এক্সিকিউটিভদের বৈঠকে ২০২৭ ফাইনালের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করে ভারত। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী অরুণ সিং ধুমাল আইসিসির কমিটিতে ভারতের প্রতিনিধি হিসেবে রয়েছেন, আর তার পূর্বসূরি জয় শাহ আইসিসির বর্তমন চেয়ারম্যান।

তাই ভারতের আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত বলে ধরা হচ্ছে।

তবে আইসিসির উদ্বেগ রয়েছে, ভারত ফাইনালে উঠতে না পারলে ভারতে দর্শক সাড়া কম হতে পারে। বিপরীতে, ইংল্যান্ডে প্রতিটি ফাইনালে মাঠ ভরপুর দর্শক পেয়েছে। আগামী মাসে লর্ডসে হওয়া ফাইনালের প্রথম চার দিনের টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

এছাড়াও, পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক উত্তেজনার কারণে কোনো দল যদি ফাইনালে উঠে, তবে ভেন্যু পরিবর্তন বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হযরত শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার Jan 13, 2026
img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026
আমি ৪ বার মন্ত্রী ছিলাম, মেয়রও হয়েছি—মোটামুটি অভিজ্ঞতা নিয়েছি Jan 13, 2026
img
নির্ধারিত সময়ের আগেই আসছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
img

ছন্দা বিনতে সুলতান

‘সংসার টেকেনি বলে তাহসান-মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’ Jan 13, 2026
বিএনপিকে ক্ষমতায় চায় ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬ Jan 13, 2026
'আমার মত এই গেটাপের যারা আছি আমরা কিন্তু এভারেজ ম্যাচ ফিমেল না' Jan 13, 2026
অভিনয়ে ৩০ বছর পূর্তিতে ভক্তদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি রানি মুখার্জির Jan 13, 2026
চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে উঠল রাজশাহী Jan 13, 2026
img
২ হাজার দশকের শুরুতে বলিউডে হৃতিক রোশানের উত্থানের স্বর্ণযুগ Jan 13, 2026
img
মিয়ানমার রোহিঙ্গাদের জীবন দুঃস্বপ্নে পরিণত করেছে: আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া Jan 13, 2026
img
ইরানে সামরিক হামলার বিষয়টি এখনো বিবেচনায় রেখেছে ট্রাম্প প্রশাসন Jan 13, 2026
img
তিন বছর পর ফিরছে ভেঙে যাওয়া সেই জুটি Jan 13, 2026
img
শীতে ত্বক শুষ্ক-জেল্লাহীন, প্রাণ ফেরানোর কৌশল শেখালেন মাধুরী Jan 13, 2026
img
সামরিক পদক্ষেপের আগে ইরানের সঙ্গে আলোচনায় জোর দিচ্ছেন জেডি ভ্যান্স Jan 13, 2026
img
বড়দের মঞ্চে ১৬ বছরের অভিনেতার বাজিমাত! Jan 13, 2026