জিয়া খানের ঘটনা নিয়ে মুখ খুললেন সুরজ পাঞ্চোলি

২০১৩ সালে চমকে দিয়েছিল জিয়া খানের মৃত্যু। আত্মঘাতী হয়েছিলেন অভিনেত্রী। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছিল জিয়ার প্রেমিক সুরজ পঞ্চোলির বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। তবে সলমন খান নাকি প্রথম থেকেই জানতেন, সুরজ নির্দোষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন সুরজ নিজেই।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ থাকলেও, বলিউডে ঘটা করেই পা রাখেন সুরজ। সলমন খানের প্রযোজনায় হিরো ছবিতে অভিনয়ের সফর শুরু হয়েছিল তাঁর। বিপরীতে ছিলেন আথিয়া শেট্টি। সুরজ বলেছেন, “সলমন স্যর আমাকে একটাই প্রশ্ন করেছিলেন, ‘সুরজ তুমি কি সত্যিই খারাপ কিছু করেছ?’ এই প্রশ্ন আমাকে আমার বাবাও করেছিলেন। আমি উত্তরে বলি, আমি এমন কিছু করিনি। তার পরে আর সলমন স্যর আর আমাকে দ্বিতীয় প্রশ্ন করেননি। আমার উপর ভরসা রেখেই আমার প্রথম কাজের সুযোগ তিনি দিয়েছিলেন।”

সলমন নিজেও জানেন, অভিযুক্ত দোষী প্রমাণিত হওয়ার আগেই তাঁকে কোন কোন ঘটনার সম্মুখীন হতে হয়। তাই নিজের অভিজ্ঞতা দিয়ে বিচার করেই ভরসা রেখেছিলেন সুরজের উপর। এমনই জানিয়েছেন অভিনেতা।

তিনি বলেছেন, “মানুষ যদি জানতে পারে মিডিয়া ট্রায়াল কী জিনিস, তা হলে তারা বুঝবে। সব প্রশ্নের উত্তর দিতে হয়। আর সব উত্তর নিয়ে ফের প্রশ্ন ওঠে। আমি তদন্তে সহযোগিতা করি এবং নির্দোষ প্রমাণিত হই। তার কারণ আমার বিরুদ্ধে কোনও প্রমাণই ছিল না। তবে সেটা নিয়ে আর কেউ কোনও কথা বলে না। কেউ আমার পাশে দাঁড়ায়নি নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও।”

তিনি আরও বলেন, “আমি আসলে নিজের হয়ে কথা বলিনি। এটা আমার ভুল ছিল। অনেকেই আমাকে চুপ থাকতে বলেছিলেন। কিন্তু আজ আমার মনে হয়, তখন কথা বললে মানুষ আমার দিকের গল্পটাও জানতে পারত। আজও কিন্তু সেগুলো আমি বলিনি। আর কোনও দিন বলবও না।”

২০২৩ সালে এই ঘটনা থেকে সিবিআই সুরজকে রেহাই দিয়েছিল। ‘কেসরী বীর: লেজেন্ডস অফ সোমনাথ’ ছবিতে দেখা যাবে সুরজকে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026