© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শেয়ার করুন:
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ এএম | ১২ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">দেশের সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়সহ বৃষ্টি হতে পারে বলে আ...

দেশের সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়সহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার ( ১২ মে ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরএম/এসএন 


মন্তব্য করুন