লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ২ ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত
০৪:১৮ পিএম | ১২ মে, ২০২৫
<div><div>লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে মানি লন্ডারিংয়ের অভিযোগে বিপুল পরিমাণ...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে মানি লন্ডারিংয়ের অভিযোগে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজন ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১২ মে) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন, আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান এবং শ্রীশ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ। যৌথবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে মানি লন্ডারিংয়ের ব্যবসা চলছিল। অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে ১২টি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে, যা বাংলাদেশের মুদ্রায় ৪৮ লাখ ৬শ ১০ টাকার সমান।
লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান, এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জ বাজারে দুটি বস্ত্রালয়ে অভিযান চালানো হয় এবং এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএস/টিএ