© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, বাকিদের ১০ বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, বাকিদের ১০ বছরের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৪ পিএম | ১৩ মে, ২০২৫

<div><div> <div style="text-align: justify; ">রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মা

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি ৯ আসামিদের ১০ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এছাড়াও সাজাপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জনের সাজা কমিয়ে ১০ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা আক্তার রুবি বলেন, এটি একটি মানবতা বিরোধী ক্রাইম। অপরদিকে আদালত বলেন, এটি কালচারাল রাইটস এর উপর আঘাত।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলেই মারা যান ৯ জন। এ ঘটনায় রমনা থানায় পুলিশ মামলা করে।

এসএম/এসএন

মন্তব্য করুন