© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকাসহ ১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

শেয়ার করুন:
ঢাকাসহ ১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ পিএম | ১৩ মে, ২০২৫

<div><div>ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া ...

ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া এবং বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এসএস/টিএ

মন্তব্য করুন