জাতীয় সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে : আলী রীয়াজ
ছবি : সংগৃহীত
০৯:১০ পিএম | ১৩ মে, ২০২৫
<div><div>জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সর্বসম্মতি
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সর্বসম্মতির ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়নের উদ্যোগ নিচ্ছে কমিশন, যা ভবিষ্যতের বাংলাদেশের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
মঙ্গলবার (১৩ মে) ঢাকায় সংসদ ভবনে আলী রীয়াজের সঙ্গে দ্য কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জনাথন স্টোনস্ট্রিটের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলী রীয়াজ বলেন, সংস্কার সংক্রান্ত ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট মতামত জানার লক্ষ্যে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে তাদের কাছে পাঠানো হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পাওয়া গেছে এবং সে ভিত্তিতে কমিশন ৩২টি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে। শিগগিরই কমিশন দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যাবে।
তিনি আরও বলেন, সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতে যে জাতীয় সনদ তৈরি করা হবে, তা ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে এই সনদ কার্যকর ভূমিকা রাখবে। এটি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করবে এবং স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে নাগরিক অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেবে।
এ সময় দ্য কার্টার সেন্টারের অ্যাসোসিয়েট ডিরেক্টর সাইরাহ জাইদি এবং লোক্যাল অ্যাসিস্ট্যান্ট বিশেষজ্ঞ কাজী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসএস/টিএ