© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদালতে হুড়োহুড়িতে জুতা হারালেন মমতাজ

শেয়ার করুন:
আদালতে হুড়োহুড়িতে জুতা হারালেন মমতাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ এএম | ১৪ মে, ২০২৫

<div><div><div>সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মঙ্গলবার দুপুরে স

সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতে হাজির করার সময় আদালত চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আইনজীবীদের হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির মধ্যেই কড়া নিরাপত্তার মাধ্যমে তাকে হাজতখানায় নেওয়া হয়। এই গুলিস্তান পরিস্থিতিতে দৌড়াদৌড়ির সময় তার পায়ের জুতা খুলে পড়ে যায়। পরে আদালতের গেটের সামনে পড়ে থাকা সেই জুতা দেখা যায়, যা গ্রেফতারের সময় তার পরা জুতার সঙ্গে মিলিয়ে শনাক্ত করা হয়।

বিকালে মিরপুরের সাগর হত্যা মামলায় ঢাকা মহানগর হাকিম মমতাজকে চার দিনের রিমান্ডে পাঠান। এর আগে সোমবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

আরএ

মন্তব্য করুন