মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপে হতাশা প্রকাশ উপদেষ্টা আসিফের
ছবি : সংগৃহীত
০২:০৮ এএম | ১৫ মে, ২০২৫
<div><div>তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নি...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত হতাশাজনক। ভাই তো চাইলে সহজেই বলতে পারতেন, ‘এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয়’। কিন্তু তিনি তা করেননি।”
তিনি আরও লেখেন, “সরকারে আমাদের নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়াও অতিরিক্ত বহু দায়িত্ব পালন করতে হয়। তারপরও ছাত্রদের যেকোনো সমস্যা বা যৌক্তিক আন্দোলনের সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এমনকি অন্য মন্ত্রণালয়ের বিষয়েও আমরা অনেক সময় সেতুবন্ধনের ভূমিকা পালন করি, সমঝোতার পথ খুঁজি।”
উল্লেখ্য, তিনি আরও জানান, “আজ সোহরাওয়ার্দী উদ্যান সম্পর্কিত বিষয়টিও সরাসরি আমার দাপ্তরিক দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু দায়বদ্ধতা থেকে আমি নিজে উদ্যোগ নিয়েছি।”
এর আগে একই দিন রাত ১০টার দিকে কাকরাইল এলাকায় তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় মাহফুজ আলমের মাথায় শিক্ষার্থীদের মধ্য থেকে পানির বোতল ছুঁড়ে মারা হয়। ঘটনার পর তিনি আর কথা না বলে স্থান ত্যাগ করেন।
এসএস