© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এই জিনিস না খেয়ে মরলে পুরো জীবনটাই বৃথা: শবনম ফারিয়া

শেয়ার করুন:
এই জিনিস না খেয়ে মরলে পুরো জীবনটাই বৃথা: শবনম ফারিয়া

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩১ এএম | ১৫ মে, ২০২৫
দেশে নানা সংকট, অর্থনৈতিক চাপ আর সামাজিক অস্থিরতার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে যেন চলে এক ভিন্ন জগৎ। রাত ১১টার পর ফেসবুক খুললেই এক ভিন্নধর্মী ‘ফুড ফেস্টিভ্যাল’ শুরু হয়—এমন মন্তব্য করে সামাজিক ট্রেন্ডকে কটাক্ষ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে খাবারঘিরে চলমান ‘হাইপ’-এর ওপর রসিকতা করে ফারিয়া লেখেন, “দেশে এত সমস্যা চলছে! অথচ রাত ১১টার পর ফিডে দেখি কেউ একজন বাংলিশে বলছে, ‘ঢাকার অমুক এলাকায় নতুন প্যানএশিয়ান রেস্টুরেন্ট খুলেছে, তাদের অমুক আইটেম ঢাকার বেস্ট।’ এরপর চলতে থাকে একের পর এক একই রকম পোস্ট!”

তিনি আরও যুক্ত করেন, “মজার ব্যাপার হলো, এই একই ব্যক্তি ১৭টা রেস্টুরেন্টে গিয়ে একই খাবারকে ঢাকার সেরা বলে রিভিউ দিয়েছে!”

তার এই স্ট্যাটাসে রসিকতার পাশাপাশি ছিল এক ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনাও— এসব খাবার পোস্ট দেখে নাকি তার প্রবল ক্ষুধা পেয়ে যায়! এমনকি তার ভাষায়, “এই খাবার না খেয়ে যদি মারা যাই, তাহলে মনে হয় জীবনটাই বৃথা গেলো!”

ফারিয়ার এই মজার স্ট্যাটাসে অনেকেই সহমত প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্যে লিখেছেন, রাতের বেলায় সোশ্যাল মিডিয়ায় খাবারের রিভিউ আর ছবি দেখা মানেই একপ্রকার মানসিক অত্যাচার!


এসএস

মন্তব্য করুন