© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌলভীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

শেয়ার করুন:
মৌলভীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ এএম | ১৫ মে, ২০২৫

<div><div><div><div><div><div><span>মৌলভীবাজারে পৃথক দুই অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হা

মৌলভীবাজারে পৃথক দুই অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী প্রশান্ত দাশ এবং আওয়ামী লীগ কর্মী মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাতে শহরতলীর সুইসগেট (মনু ব্রিজ) এলাকা থেকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে প্রশান্ত দাশকে গ্রেফতার করে।

এদিকে মৌলভীবাজার ডিবি পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালায়। গভীররাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী চেরাগ মিয়ার ছেলে মিন্টু মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত প্রশান্ত ছাত্রলীগ এবং মিন্টু আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসী ছিল। তাদের বিরুদ্ধে স্থানীয় লোকজনের উপর বিভিন্ন সময় হামলার অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা রুহুল আমীন বলেন, এই শীর্ষ সন্ত্রাসী প্রশান্ত গত বছরের ৪ আগস্ট মৌলভীবাজার শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দা দিয়ে শিক্ষার্থীদের আঘাত করে। এই ঘটনার ভিডিও চিত্র রয়েছে। এছাড়া মিন্টু মিয়া ছাত্র-জনতার ওপর হামলা করার ভিডিও চিত্র রয়েছে।

গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।

আরএ/টিএ

মন্তব্য করুন