© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেনী সীমান্তে আটক হলো ভুয়া এনএসআই সদস্য

শেয়ার করুন:
ফেনী সীমান্তে আটক হলো ভুয়া এনএসআই সদস্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৯ এএম | ১৫ মে, ২০২৫

<div><div><div><div>ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়া জয়ন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়া জয়নাল (৪০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। রাতেই তাকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়। আটক উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের মুন্সী আবুল খায়েরের ছেলে।

বিজিবির যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানান, আটক ভুয়া পরিচয় দানকারী কর্মকর্তা জয়নাল গত ২০ দিন ধরে ভারতীয় সীমান্তে অবস্থান করে মোবাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি ক্যাম্পে ফোন করেন। এ সময় তিনি নিজেকে ফেনী জেলার সোনাগাজী দায়িত্বরত এনএসআই কর্মকর্তা বলে সীমান্তে চোরাই পথে অবৈধভাবে মালামাল ঢুকছে বলে দাবি করে সতর্ক অবস্থান নিতে চাপ সৃষ্টি করেন।

বেশ কিছুদিন মোবাইলে ভুল তথ্য দিয়ে চোরাচালান কারবারিদের সঙ্গে হাত করে সীমান্তে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। পরে বিজিবি সন্দেহ হলে তাকে তার অবস্থান শনাক্ত করে আটক করা হয়।

ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন গণমাধ্যমকে জানান, ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দানকারী যুবক নিজেকে গত কয়েকদিন ধরে ফোন করে সীমান্ত নিয়ে ভুল তথ্য দিয়ে হয়রানিমূলক কাজ করে যাচ্ছে। বিজিবির সন্দেহ হওয়ায় তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করে। পরে তাকে লিখিত অভিযোগ দায়ের করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে বিজিবি।

এসএম/টিএ

মন্তব্য করুন