© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে স্কুল ব্যাগে মিলল ৩ কোটি টাকার মাদক

শেয়ার করুন:
ঝিনাইদহে স্কুল ব্যাগে মিলল ৩ কোটি টাকার মাদক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ এএম | ১৫ মে, ২০২৫

<div><div><div>ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে অভিযান চালিয়ে ২ কেজি ৩২ গ্রাম হেরোইন উ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে অভিযান চালিয়ে ২ কেজি ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ৮ টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে এ মাদক জব্দ করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ব্যাটালিয়ন সদর থেকে কোটচাঁদপুর স্টেশনে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ‘ছ’ নম্বর বগির ৫ ও ৬ নম্বর সিটের ওপরের রেলিং ফেলে রাখা স্কুল ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের ওজন ২ কেজি ৩২ গ্রাম, বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকারও বেশি।

আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধার করা মাদক ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এসএম/টিএ

মন্তব্য করুন