© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন:
পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪১ এএম | ১৫ মে, ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরিফ রব্বানি ইস্তিকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৪ মে) রাতে পাঁচবিবি থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

জানা যায়, আরিফ রব্বানী ইস্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছিল। হত্যামামলা দায়ের হওয়ার পরও আরিফ রব্বানী ইস্তি এলাকায় গোপনে চলাফেরা করতেন।

গতকাল বুধবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের গোহাটা এলাকায় তার কার্যালয় থেকে পুলিশ গ্রেফতার করে।

পাঁচবিবি থানার ওসি ময়নুল হোসেন জানান, আরিফ রব্বানীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে।

আরএম/টিএ

মন্তব্য করুন