© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানী থেকে গ্রেফতার ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন

শেয়ার করুন:
রাজধানী থেকে গ্রেফতার ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩০ পিএম | ১৫ মে, ২০২৫

<div><div><div><div><div>ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ জুলাই যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ওই মামলার ১৪ নম্বর আসামি। এছাড়াও তারা নামে আরও চারটি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরএ/টিএ


মন্তব্য করুন