© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাম্যের মাগফিরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের দোয়া আয়োজন

শেয়ার করুন:
সাম্যের মাগফিরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের দোয়া আয়োজন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ এএম | ১৬ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হত্যার শিকার ঢাকা বিশ্বব

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হত্যার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মহফিলের আয়োজন করেছে ঢাবি ছাত্রদল। আজ বাদ আসর ঢাবির কেন্দ্রীয় মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে।
 
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম শাহরিয়ার আলম সাম্য’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার (১৬ মে) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন।

এমআর


মন্তব্য করুন