পঞ্চগড়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের দুলর্ভ মূর্তি উদ্ধার
ছবি : সংগৃহীত
০১:০৫ পিএম | ১৬ মে, ২০২৫
<div><div><div>পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় র্যাব-১৩ অভিযান চালিয়ে একটি কালো কষ্টিপা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় র্যাব-১৩ অভিযান চালিয়ে একটি কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে , যার বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান এই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় আবু বক্কর ছিদ্দিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি একই উপজেলার পামুলী ইউনিয়নের মাদারেরঝাড় এলাকায়। তিনি ওই এলাকার মোবারক শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২) নীলফামারীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার গাধোয়া পুকুর-সংলগ্ন মুকুল নামের এক ব্যক্তির বাড়ির উঠানে অভিযান চালিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করে। কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি ওজন সাড়ে ৩৩ কেজি। দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, প্রস্থ ১৩.৫ ইঞ্চি। যার বাজার প্রায় ১ কোটি ৫০ হাজার টাকা। এ সময় আবু বক্কর ছিদ্দিক নামে ওই ব্যক্তিকেও আটক করা হয়।
আরএ/টিএ