© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত যুবক

শেয়ার করুন:
হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত যুবক

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ এএম | ১৭ মে, ২০২৫
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নুর ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সে বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ করতেন।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের আবুল ফকিরের ছেলে। বর্তমানে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের পাশে থাকতেন।

নিহতের বড় ভাই ওসমান গনি জানান, আমার ছোট ভাই বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের ফটোগ্রাফির কাজ করতো। আজ রাত ৮টার দিকে দুর্গা মন্দিরের গলিতে দাঁড়িয়ে ছিল সে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা এবং দুই হাতে কুপিয়ে জখম করে। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরএম  

মন্তব্য করুন