© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আছিয়া হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের বড় সাফল্য: শিশির মনির

শেয়ার করুন:
আছিয়া হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের বড় সাফল্য: শিশির মনির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৫ পিএম | ১৭ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের এ...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের একটি বড় সাফল্য বলে মন্তব্য করেছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শনিবার (১৭ মে) আলোচিত এই মামলার রায় ঘোষণার পর ফেসবুক লাইভে তিনি এ মন্তব্য করেন।

এর আগে চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।

মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দিয়েছেন আদালত।

সকাল সাড়ে ৮টার দিকে চার আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হয়।

প্রসঙ্গত, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। এ ঘটনার পর মাগুরাসহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন।

এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

এসএন 

মন্তব্য করুন