© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় এক হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

শেয়ার করুন:
খুলনায় এক হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ পিএম | ১৭ মে, ২০২৫
খুলনার রূপসায় ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের যাবুসা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযুক্ত মাদক কারবারির নাম সৈয়দ জুলফিকার আলী রিপন (৪৯)।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের বাসটি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যাবুসা এলাকায় পৌঁছালে বাসটি তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

এসএম/এসএন

মন্তব্য করুন