© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, সতর্কতা জারি

শেয়ার করুন:
সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ পিএম | ১৮ মে, ২০২৫

<div><div>আজ (রোববার, ১৮ মে) সন্ধ্যার মধ্যে দেশের ১০টি অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ ব

আজ (রোববার, ১৮ মে) সন্ধ্যার মধ্যে দেশের ১০টি অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এসএস/এসএন

মন্তব্য করুন