© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস , দিনের তাপমাত্রা কমতে পারে সামান্য

শেয়ার করুন:
ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস , দিনের তাপমাত্রা কমতে পারে সামান্য

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৬ পিএম | ১৮ মে, ২০২৫
আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। ফলে আগের তুলনায় গরমের অনুভূতি কিছুটা কমতে পারে।

রোববার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।

আরএম/এসএন

মন্তব্য করুন