© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

শেয়ার করুন:
বেবিচক চেয়ারম্যানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ পিএম | ১৮ মে, ২০২৫
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
 
সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, বে‌বিচক চেয়ারম্যান ও হাইক‌মিশনা‌রের সাক্ষা‌তে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে চলমান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বিদ্যমান কার্গো ভিলেজের কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন দেওয়ার বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। সাক্ষাতে দুই দেশের মধ্যে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত ও কার্যকর করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়। উভয়পক্ষ দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেন।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন কানাডা দূতাবাসের প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমআর/টিএ

মন্তব্য করুন