© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৮ অঞ্চলে নদীবন্দরে সতর্ক সংকেত

শেয়ার করুন:
১৮ অঞ্চলে নদীবন্দরে সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৭ পিএম | ১৮ মে, ২০২৫
দেশের ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে। আজ রবিবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সতর্ক সংকেত দেখানোর এ কথা জানান।

রবিবার দিবাগত রাত সাড়ে ৮টা হতে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এমআর/টিএ


মন্তব্য করুন