পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
ছবি : সংগৃহীত
০২:১২ পিএম | ১৯ মে, ২০২৫
বিভিন্ন পদে দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশের ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন—মো. গোলাম রসুল, এ কে এম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, হাসিব আজিজ, গাজী জসীম উদ্দিন, আবু নাছের মোহাম্মদ খালেদ, মো. রেজাউল করিম, খোন্দকার রফিকুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মোসলেহ্ উদ্দিন আহমদ, মো. ছিবগাত উল্লাহ এবং সরদার নূরুল আমিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
‘জনস্বার্থে জারীকৃত’ এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরএম/এসএন