© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুরের শেয়ার-ব্যাংক হিসাব অবরুদ্ধ

শেয়ার করুন:
রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুরের শেয়ার-ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ১৯ মে, ২০২৫
স্ত্রী গাজী রেবেকা রওশনসহ রাজউকের সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন সিদ্দিকুরের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. আবুল হাসনাত।

আবেদনে বলা হয়, সিদ্দিকুর রহমান ও তার স্ত্রীর নামে ১৩টি বিও হিসাবে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রে বিপুল অস্থাবর সম্পত্তি রয়েছে, যা উত্তোলন করে তারা বিদেশে পাচারের চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ প্রয়োজন।

এসএন 

মন্তব্য করুন