© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে আসছে রানা’র নতুন গান

শেয়ার করুন:
ঈদে আসছে রানা’র নতুন গান

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ এএম | ২০ মে, ২০২৫
কোরবানী ঈদে পাঁচটি নতুন গান নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীত শিল্পী ও সংগীত পরিচালক এইচ এম রানা। পাঁচটি গানের মধ্যে ইতোমধ্যে দুইটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানগুলো হলো—কবিতা তুমি,ভাগ্য যারে জাপটে ধরে, ফিরায়ে দেয়ার বেদনা, নীল খামে চিঠি, ভাবছো তোমায় যাব ভুলে।

কিংবদন্তি গুণী লেখক ও গীতিকবি গোলাম মুর্শেদের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন রানা নিজেই। সংগীতায়োজনে আছেন শহীদ ও রাজীব।

রানা বলেন, ‘দীর্ঘ আঠারো বছর আগে জনপ্রিয় সংগীত বিষয়ক রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানের মঞ্চে গোলাম মুর্শেদ ভাইয়ের লেখা দুঃখ গানটি গেয়েছিলাম। যা তখন শ্রোতা মহলে বেপক সাড়া ফেলেছিলো।’

তার কথায়, ‘এতো বছর পর উনার মতো একজন জীবন্ত কিংবদন্তির সাথে কাজ করার সুযোগ পাবো তা স্বপ্নেও ভাবিনি। তাই পুরো প্রজেক্টটা আমার জন্য অনেক স্পেশাল ও সম্মানের।’

আসছে কোরবানী ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার ব্যানারে গানগুলো অবমুক্ত করা হবে। এছাড়াও রানা বেশ কিছু সিনেমার গান ও ওয়েব সিরিজের গানের জন্য নিজেকে প্রস্তত করছেন।

এসএম/এসএন

মন্তব্য করুন