© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা রিয়াদের বাংলাদেশ দূতাবাসের

শেয়ার করুন:
সৌদি প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা রিয়াদের বাংলাদেশ দূতাবাসের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৮ এএম | ২০ মে, ২০২৫
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের যার যার পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। গতকাল সোমবার (১৯ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা সৌদি মালিকানাধীন বাসা বা অফিসে কর্মরত প্রবাসীদের নিজ নিজ পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ করা হলো। কারো যদি পাসপোর্ট নিজের কাছে না থাকে, সেক্ষেত্রে জরুরিভিত্তিতে নিকটস্থ সৌদি শ্রম অফিসে অবহিত করতে হবে।

প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫ -এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। 

আরআর/এসএন

মন্তব্য করুন