২০২৮ সালে যুক্তরাজ্যে চালু হচ্ছে ‘এয়ার ট্যাক্সি’

যুক্তরাজ্যের আকাশে ২০২৮ সালের মধ্যে উড়ুক্কু ট্যাক্সি চালু হবে-এমনই ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী মাইক কেন। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতেই সরকারের এ উদ্যোগ।

সম্প্রতি পার্লামেন্টে এক বক্তব্যে পরিবহনমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতের ফ্লাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষও অর্থনীতির উপকারে আসবে এমন একটি পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার’।

তিনি আরও জানান, উড়ুক্কু ট্যাক্সির বাস্তবায়নে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) ও পরিবহন বিভাগ (DfT), যাদের সহায়তা করছে ‘রেগুলেটরি ইনোভেশন অফিস’ নামের নতুন একটি সংস্থা। তাদের কাজ, নিয়ম-কানুন সহজ করে এ প্রযুক্তিকে বাস্তবে রূপ দেওয়া। এ লক্ষ্যে যুক্তরাজ্য সরকার সম্প্রতি ২ কোটি পাউন্ড বরাদ্দ দিয়েছে ‘ফিউচার ফ্লাইট প্রোগ্রাম’ নামে একটি প্রকল্পে। এরই অংশ হিসাবে মার্কিন কোম্পানি ‘জোবি এভিয়েশন’ ব্রিটিশ এয়ারলাইন ‘ভার্জিন আটলান্টিক’-এর সঙ্গে অংশীদারত্বে কাজ করছে। হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দরে উড়ুক্কু ট্যাক্সির কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

জোবির তৈরি বিদ্যুৎচালিত এয়ার ট্যাক্সিতে একজন পাইলটসহ মোট চারজন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০০ মাইল পর্যন্ত। এতে দূষণ কমবে এবং যাতায়াতে সময় বাঁচবে। নরউইচ বিমানবন্দরের একটি প্রকল্প তুলে ধরে লেবার এমপি অ্যালিস ম্যাকডোনাল্ড বলেন, পূর্ব ইংল্যান্ডকে বিমান প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করার স্বপ্ন দেখছে তারা।
পরিবহনমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘এ বিদ্যুচ্চালিত বিমানে উঠে তিনি যেন অভিজ্ঞতা অর্জন করেন।’ সব মিলিয়ে, ২০২৮ সাল নাগাদ যুক্তরাজ্যের আকাশে উড়ুক্কু ট্যাক্সির চালু হওয়া শুধু ভবিষ্যতের কল্পনা নয়-বরং তা বাস্তবতার পথে এগিয়ে চলা এক সাহসী পদক্ষেপ।'

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026