© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমিককে সঙ্গে নিয়ে কানে হাজির জাহ্নবী!

শেয়ার করুন:
প্রেমিককে সঙ্গে নিয়ে কানে হাজির জাহ্নবী!
মোজো ডেস্ক
০৩:০৮ পিএম | ২০ মে, ২০২৫
বেশ অনেক দিন ধরেই বি টাউনে জাহ্নবী কাপুরের প্রেম নিয়ে জোর গুঞ্জন চলছে। বিভিন্ন সময়েই প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে দেখা গেছে তাকে। যার কারণে তাদের নিয়ে জল্পনার অন্ত নেই নেটিজেনদের।সময়টা বেশ ভাল যাচ্ছে জাহ্নবীর।

তার অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমা এবারের কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ আন সার্টেন রিগার্ডের জন্য নির্বাচিত হয়েছে। ছবিটির প্রদর্শনীর আগে জাহ্নবী উড়ে গেছেন কানে।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, একটি প্লেটে প্যানকেক, যার ওপর চকলেট সসে লেখা ছিল ‘কানস রেডি? টি-১ ডে!’
এদিকে সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে অভিনেত্রীর বোন খুশি তার কথিত প্রেমিক ওরিকে নিয়ে কান শহরে হাজির।

সঙ্গে রয়েছেন জাহ্নবীর প্রেমিক শিখরও। তাদের ঝলমলে ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলো শেয়ার করেছেন করণ জোহর।ছবিগুলিতে দেখা যাচ্ছে, করণ জোহরের পাশে তারা তিনজন রয়েছেন।সেখানে উজ্জ্বল হাসিতে পোজ দিয়েছেন তারা। তবে তাদের সঙ্গে জাহ্নবীকে দেখা যায়নি।

প্রসঙ্গত, নীরজ ঘায়ওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র। সিনেমাটির সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেজি। 

এমএর/টিএ


মন্তব্য করুন