© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

শেয়ার করুন:
পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৯ এএম | ২১ মে, ২০২৫

<div><div>মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী জুন মাসে পালিত হ

মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী জুন মাসে পালিত হবে। তবে কোরবানির এই দিনটি নির্ভর করছে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। সেদিন আকাশে জিলহজের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সংযুক্ত আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির মতে, ওই দিন চাঁদ দেখার সম্ভাবনা অনেক বেশি। সে ক্ষেত্রে ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হলে ৬ জুন, বৃহস্পতিবার, মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন করা হতে পারে।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর আরও ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে, যা চাঁদ দেখার জন্য পর্যাপ্ত সময়।

এরইমধ্যে এশিয়ার দেশ পাকিস্তান ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, প্রাথমিক গণনা অনুযায়ী পাকিস্তানে কোরবানির ঈদ হতে পারে ৭ জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।

পাকিস্তানের জ্যোতির্বিদ ও সৌরবিজ্ঞানী ড. ফাহিম হাসমী জানিয়েছেন, ২৭ মে পাকিস্তানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই, কারণ সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা। তবে ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে সেদিন চাঁদ দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

এই হিসাবে, ২৯ মে পাকিস্তানে জিলহজ মাস শুরু হলে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

জ্যোতির্বিদরা আরও বলেন, যদি এই হিসাব ঠিক থাকে, তবে ৫ জুন হবে আরাফার দিন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তার পরদিনই মুসলিম বিশ্বে পালিত হবে ঈদুল আজহা।

তবে চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর। তাই ঈদের সঠিক দিন নিশ্চিত হতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

আরএ

মন্তব্য করুন