© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোরবানির পশুর চামড়ার দাম বাড়বে, মূল্য নির্ধারণ বৃহস্পতিবার: বাণিজ্য উপদেষ্টা

শেয়ার করুন:
কোরবানির পশুর চামড়ার দাম বাড়বে, মূল্য নির্ধারণ বৃহস্পতিবার: বাণিজ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৮ পিএম | ২১ মে, ২০২৫
চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গতবছরের চেয়ে এবছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গতবছরের চেয়ে এবছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণী সভায় মূল্য চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য তৎপর সরকার। এবছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এতিমখানা এবং মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

আরআর/টিএ

মন্তব্য করুন