নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জন নিহত

নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর সোলেমান আলী ওরফে বাবু (৭০) ও ছেলের বউ শাবানা আক্তারের (৩৫) মৃত্যু হয়েছে।

এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শাশুড়ি ওয়াতোন বেগমকে (৫০) আশংকাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার ২১ এপ্রিল দুপুর ২টার দিকে।

স্থানীয়রা জানান, নিজ বাড়ির নির্মাণকাজ করার সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে শ্বশুর সোলেমানের শরীরে। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করলে তাকে বাঁচাতে ছুঁটে যায় পুত্রবধু ও শাশুড়ি। এসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলে সোলেমান ও ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী শাবানা মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাশুড়ি ওয়াতোন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026