© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রদলের ১৪ নেতার সাংগঠনিক পদ স্থগিত

শেয়ার করুন:
ছাত্রদলের ১৪ নেতার সাংগঠনিক পদ স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ এএম | ২২ মে, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখার ১৪ নেতার পদ স্থগিত করা হয়েছে।
 
বুধবার (২১ মে) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আতাউর রহমান আতা এবং সদস্য মেহেদী হাসান পল্লব ও মেহেদী হাসান সোহাগের পদ স্থগিত করা হয়েছে।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বনি ইয়ামিন সোহাগ, এমদাদুল হক তুষার, গোলাম রাব্বানী, মিজানূর রহমান রাসেল, আবুবকর সিদ্দিক টিপু ও আব্দুল্লাহ হিল গালিব এবং সরকারি বাঙলা কলেজের যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম মিয়া ও মাহবুব শাহিন এবং সদস্য রেজাউল করিম বাদল, রাব্বি মল্লিক ও মাসুদ রানাকেও একই কারণে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এমআর/টিএ


মন্তব্য করুন