© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর

শেয়ার করুন:
রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ২২ মে, ২০২৫
বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য জানিয়েছেন।

এদিন রিমান্ড শেষে জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ১৪ মে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেফতার হন।

এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন একটি মিছিলে অংশগ্রহণ করেন।

ওই দিন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি শুরু করে। এ সময় শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন মাথায় গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বংশাল থানায় হত্যা মামলা হয়।

আরএম/এসএন 

মন্তব্য করুন