© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের পাশে সেনাবাহিনী

শেয়ার করুন:
বগুড়ায় গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের পাশে সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ এএম | ২৩ মে, ২০২৫
বগুড়ায় জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক, এনডিসি, পিএসসি।
 
গত ১৮ মে শহরের খান্দার ও বৃন্দাবনপাড়া এলাকায় গুরুতর আহত দুই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (২২ মে) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো শহীদ চাঁন্দু স্টেডিয়ামের খান্দার এলাকায় গণঅভ্যুত্থানে আহত মোহাম্মদ ফয়সাল মাহমুদের বাড়িতে তার খোঁজখবর নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়। জুলাই আন্দোলনের যোদ্ধা ফয়সাল গত ৪ আগস্ট চোখে গুরুতর আঘাত পেয়ে একটি চোখের কর্নিয়া নষ্ট হয়ে যায় এবং অন্য একটি চোখের ৭৫ ভাগ নষ্ট হয়।
 
এমন পরিস্থিতিতে জিওসির নির্দেশনায় উপার্জনের ব্যবস্থা হিসেবে ১৮ তারিখেই ফয়সাল মাহমুদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৫ মে রোববার তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেয়া হবে।

পরবর্তীতে বৃন্দাবন পাড়ায় শোয়েব উদ্দিন শিহাব ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ-খবর নেন জিওসি আসাদুল হক । আহত শিহাব গত ৫ আগস্ট পুলিশের গুলিতে তার ডান পায়ে লিগামেন্ট এবং স্নায়ুতে ক্ষতিগ্রস্ত হোন।

এমআর/টিএ


মন্তব্য করুন