© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. ইউনূস পদত্যাগ করতেছেন, এই খবর ভিত্তিহীন : রাশেদ

শেয়ার করুন:
ড. ইউনূস পদত্যাগ করতেছেন, এই খবর ভিত্তিহীন : রাশেদ
মোজো ডেস্ক
১০:৩৪ এএম | ২৩ মে, ২০২৫
ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ড. ইউনূস পদত্যাগ করতেছেন, এই খবর ভিত্তিহীন। তিনি কিছুটা বিরক্ত।”

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, “প্রফেসর ইউনূস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযত হও, নাহলে আমি পদত্যাগ করব।” রাশেদ খান বলেন, এটি ছিল এনসিপি ও নাগরিক পার্টির নেতাদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে ছাত্রদের উদ্দেশে দেওয়া একটি সতর্কবার্তা, পদত্যাগের ঘোষণা নয়।

রাশেদ খান এনসিপির সমালোচনা করে লিখেছেন, “পদত্যাগ করলেও দায় তাদের উপর আসবে। তাই তারা পোস্ট করে সকল রাজনৈতিক দলকে গিয়ে উনার হাতেপায়ে ধরার পরামর্শ দিচ্ছেন। এনসিপির এই সহানুভূতি কুড়ানোর পোস্ট সত্যিই হাস্যকর।”

রাশেদ খান লেখেন, “সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি পদত্যাগ করছেন, এটা সম্পূর্ণ গুজব। ড. ইউনূস স্যার এতো রাতে কখনোই জাগেন না। তিনি খুব আর্লি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন। আমরা যখন ফেসবুকে হাহুতাশ করছি, উনি তখন ঘুমিয়ে আছেন।”

এসএম/টিএ

মন্তব্য করুন