© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন নম্বর সতর্কতা দেশের সমুদ্রবন্দরে

শেয়ার করুন:
তিন নম্বর সতর্কতা দেশের সমুদ্রবন্দরে

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৯ পিএম | ২৩ মে, ২০২৫
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়া অফিস জানায়, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরএ/টিএ

মন্তব্য করুন